Contact Us

Explore Veena World Travel Stories

  • Travel Inspiration
  • Destination Guides
  • Travel Tips

গোলাপি-সাদা রঙে সেজে ওঠা এক দেশ জাপান

18 mins. read
Sunila Patil
Sunila Patil
18 Mins Read
November 27, 2026
November 27, 2026

Quick Summary

জাপানে চেরি ফুলের মরসুমে ভ্রমণের স্বপ্ন পূরণ করুন, কারণ সাকুরা বসন্তে পুরো দেশকে গোলাপি-সাদায় সাজায়।

সাকুরা জেনসেন অনুসরণ করে দক্ষিণ থেকে উত্তরে ফুল ফোটার ঢেউ ধরুন, যাতে মার্চ থেকে মে পর্যন্ত বিভিন্ন জায়গায় সময়মতো দেখা যায়।

হানামি করতে পার্কে পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে বসুন, গল্প-আড্ডা করুন এবং ঘরে আনা খাবার বা স্থানীয় দোকানের স্বাদ নিন।

টোকিওর উয়েনো পার্ক, মেগুরো নদী, কিয়োটোর ফিলোজফার্স পাথ, ওসাকার দুর্গ ও ফুজির কাছের আরাকুরায়ামা সেনগেন পার্ক ঘুরে আলাদা আলাদা সাকুরা দৃশ্য দেখুন।

রাতে ইয়োজাকুরা উপভোগ করুন, যেখানে আলোকসজ্জা ও কাগজের লণ্ঠনের আলোয় ফুলের ডালপালা নতুনভাবে প্রাণ পায়।

সাকুরা মোচি ও মৌসুমি সাকুরা-স্বাদের খাবার ট্রাই করুন, তারপর পাপড়ি ঝরার সময় হানাইকাদা ভাসমান ফুলের আস্তরণ দেখুন।

Published in ABP 29th November 2026

চেরি ফুলের ফুটে ওঠার সময়

 

বলে উঠুন, কন্নিচিওয়া!

জাপানের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে দ্রুতগতির বুলেট ট্রেন, প্রযুক্তির বিস্ময়ে মোড়া ঝকঝকে শহর, শতাব্দীপ্রাচীন মন্দির আর গাছভরা গোলাপি-সাদা ফুলের সমারোহ। সেই চেরি ফুল। পৃথিবীর নানা প্রান্তের পর্যটকদের কাছে যার আকর্ষণ চিরন্তন। জীবনে অন্তত এক বার চেরি ফুলের মরসুমে জাপান ঘুরে আসার স্বপ্ন দেখেন বহু মানুষ। বসন্তের আগমনে যে এক আশ্চর্য রূপান্তর ঘটে গোটা দেশ জুড়ে। গাছের ডালে ডালে উঁকি দেয় গোলাপি-সাদা কুঁড়ি। ক্রমে সেই কুঁড়ি থেকে ফুটে ওঠে অজস্র ফুল। জাপানিরা এই চেরি ফুলকে বলেন ‘সাকুরা’।সাকুরার আবির্ভাব সাধারণত মার্চের শেষ দিকে। প্রথমে দক্ষিণ জাপানে শুরু হয় ফুল ফোটার উৎসব। তার পর ধীরে ধীরে সেই ফুলের ঢেউ এগিয়ে যায় উত্তরের দিকে। কোথাও মার্চের শেষে, কোথাও এপ্রিল, এমনকী মে মাসেও দেখা মেলে সাকুরার। ফুল ফোটার এই ক্রমশ এগিয়ে চলাকে জাপানিরা বলেন ‘সাকুরা জেনসেন’। চেরি ফুল দেখার জন্য এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘুরে বেড়ানোও হয়ে ওঠে এক বিশেষ ভ্রমণ-অভিজ্ঞতা। যেন ফুলের সঙ্গে তাল মিলিয়ে চলা এক আনন্দযাত্রা।

জাপানে চেরি ফুল উপভোগ করার ঐতিহ্যের নাম ‘হানামি’। শব্দটির অর্থ ফুল দেখা। কিন্তু এই দেখার মধ্যে রয়েছে এক গভীর সামাজিক ও সাংস্কৃতিক আনন্দ। পরিবার, বন্ধু, সহকর্মীরা একসঙ্গে জড়ো হন পার্কে। গাছের ছায়ায় পাতা হয় আসর। চলে গল্প, আড্ডা, খাওয়াদাওয়া। প্রকৃতির সান্নিধ্যে কাটে অবসর। কোথাও বসে ঘর থেকে আনা খাবারের বাক্স, কোথাও আবার রাস্তার ধারে তৈরি হয় নানা খাবারের অস্থায়ী দোকান। সাকুরা ফুটলে মনে হয়, গোটা জাপান যেন এক বিশাল বনভোজনে মেতে উঠেছে।

জাপানের এক এক প্রান্তে সাকুরা এক এক রূপে ধরা দেয়। রাজধানী টোকিয়োয় উয়েনো পার্কে রয়েছে হাজার হাজার চেরি গাছ। বসন্তে সেই পার্ক ভরে ওঠে স্থানীয় মানুষ ও পর্যটকদের ভিড়ে। মেগুরো নদীর দু’পাশে সারি সারি চেরি গাছের ফুল যেন তৈরি করে এক জীবন্ত ছবির ক্যানভাস। কিয়োটোয় ‘ফিলোজফার্স পাথ’ ধরে হাঁটলে দু’পাশে গোলাপি ফুলের ছাউনি। পাশে ঐতিহ্যবাহী জাপানি বাড়ি, প্রাচীন মন্দির। গোলাপি ফুলের পটভূমিতে মাথা তুলে দাঁড়িয়ে থাকে ওসাকা দুর্গ। মাউন্ট ফুজির কাছাকাছি আরাকুরায়ামা সেনগেন পার্কে গেলে চোখে পড়বে অন্য এক অপূর্ব দৃশ্য। দূরে বরফে ঢাকা ফুজি পর্বত, সামনে পাঁচতলা চুরেইতো প্যাগোডা, আর মাঝখানে গোলাপি চেরি ফুলের সমারোহ। আরও উত্তরে আওমোরির হিরোসাকি ক্যাসল পার্ক। প্রায় ২,৬০০টি চেরি গাছ নিয়ে এই পার্ক বসন্তে হয়ে ওঠে ফুলের রাজ্য। নারার মাউন্ট ইয়োশিনো সাকুরাপ্রেমীদের কাছে এক স্বর্গ। পাহাড়ের ঢালে ছড়িয়ে রয়েছে প্রায় ৩০ হাজার চেরি গাছ। রাতের জাপানেও চেরি ফুলের এক আলাদা জগৎ রয়েছে। এই রাতের ফুল দেখা বা ফুলের আলোকসজ্জা উপভোগ করার ঐতিহ্যকে বলা হয় ‘ইয়োজাকুরা’। পার্কের পথ ধরে জ্বলে ওঠে কাগজের লণ্ঠন। মৃদু আলোয় উদ্ভাসিত হয় ফুলের ডালপালা। দিনের সাকুরা আর রাতের সাকুরা যেন একই সৌন্দর্যের দুই ভিন্ন ভাষা। জাপানের খাদ্যসংস্কৃতিতেও সাকুরার উপস্থিতি কম নয়।

ফুল ফোটার মরসুমে দোকান, ক্যাফে, বেকারি জুড়ে শুরু হয় বিশেষ আয়োজন। পাওয়া যায় সাকুরা মোচি, চেরি ফুলের স্বাদ ও সুবাস মেশানো নানা মিষ্টি, চা এবং মরসুমি খাবার। এমনকী খাবারের মোড়ক, দোকানের সাজসজ্জা, ক্যাফের পরিবেশেও ছড়িয়ে পড়ে গোলাপি রঙের ছোঁয়া। কয়েক দিন পূর্ণ সৌন্দর্যে থাকার পর পাপড়ি ঝরতে শুরু করে। হালকা বাতাসে গোলাপি পাপড়ি উড়ে যায় এ দিক-ও দিক। মনে হয়, আকাশ থেকে ঝরে পড়ছে গোলাপি তুষার। নদী কিংবা দুর্গের পরিখার জলে সেই পাপড়ি জমে তৈরি করে ভাসমান ফুলের আস্তরণ। জাপানিরা যার নাম দিয়েছেন ‘হানাইকাদা’। অর্থাৎ ফুলের ভেলা। সময় অল্প বলেই প্রতিটি মুহূর্তকে অনুভব করতে হয় নিবিড় ভাবে। আনন্দকে সঞ্চয় করে রাখতে হয় স্মৃতিতে। সাকুরা তাই শুধু বসন্তের ফুল নয়, জীবনের এক দর্শনও। জাপান ভ্রমণের কারণ অনেক। প্রযুক্তির বিস্ময়, প্রাচীন ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি, খাবার, পাহাড়, সমুদ্র—সব মিলিয়ে দেশটি পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা। কিন্তু চেরি ফুলের মরসুমে সেই জাপান যেন আরও একটু অন্য রকম। চারদিকে গোলাপি-সাদার মায়া, উৎসবমুখর পার্ক, নদীর ধারে ফুলের সারি, পাহাড়ের গায়ে বসন্তের রং। ক্যামেরায় যত ছবিই তোলা হোক, এই সৌন্দর্যের সম্পূর্ণটা ধরে রাখা সম্ভব নয়। কিছু দৃশ্য চোখে দেখতে হয়, কিছু অনুভূতি মনে নিয়ে ফিরতে হয়। সাকুরার জাপান ঠিক তেমনই এক অভিজ্ঞতা। জীবনে অন্তত এক বার যার সাক্ষী হওয়া যায়। আর সেই বসন্তের দেশে পা রেখেই বলা যায়—কন্নিচিওয়া, জাপান!

 

বরণ করুন বসন্তকে

চলো, ব্যাগ ভরো, বেরিয়ে পড়ো!

 

প্রতি বছর বসন্তের আগমনে গোলাপি চেরি ফুলের সাজে সেজে ওঠে জাপান। রাস্তার দু’ধারে সারি সারি সাকুরা, চোখ জুড়োনো ফুলের সমারোহ। এমন সব দৃশ্য, যা আজীবন চোখে লেগে থাকবে। আবহাওয়া থাকে মনোরম। পার্কগুলি হয়ে ওঠে প্রাণবন্ত। জাপানের প্রতিটি কোণ যেন ছবির মতো সুন্দর। তবে চেরি ফুলের এই উৎসব স্থায়ী হয় মাত্র কয়েক সপ্তাহ। তাই ভ্রমণের পরিকল্পনা সেরে ফেলতে হবে আগেভাগেই। বসন্তের এই স্মরণীয় অভিজ্ঞতার সঙ্গী হতে ভীণা ওয়ার্ল্ড নিয়ে এসেছে ভ্রমণের নানা আয়োজন। প্রিয়জনদের সঙ্গে, নিজের পছন্দমতো, নিজের মতো করে জাপানকে চেনার এটাই সেরা সময়।

 

পছন্দমতো বেড়ানো

 

কোন কোন শহর ঘুরবেন, কত দিন থাকবেন, কেমন হবে ভ্রমণের গতি—সবই ঠিক করে নিতে পারেন নিজের পছন্দমতো। টোকিয়ো থেকে কিয়োটো, ওসাকা—নিজের সুবিধেমতো দিনক্ষণ স্থির করে সাজিয়ে নিন চেরি ফুলের দেশে বেড়ানোর পরিকল্পনা। যে শহর ভাল লাগবে, সেখানে কাটাতে পারেন আরও কিছুটা সময়। মাউন্ট ফুজির অপূর্ব দৃশ্য দেখতে সফরে জুড়ে নিতে পারেন হাকোনে। অথবা কিয়োটোর মন্দির-সংলগ্ন অলিগলিতে একটু ধীরেসুস্থে সময় কাটাতে পারেন। হোটেল, যাতায়াত এবং ভ্রমণের যাবতীয় ব্যবস্থা সামলাবে ভীণা ওয়ার্ল্ড। আপনার কাজ শুধু সাকুরার সৌন্দর্য উপভোগ করা।

 

মধুচন্দ্রিমার বিশেষ আয়োজন

 

জীবনের নতুন পথচলা শুরু হোক গোলাপি সাকুরার ছায়ায়। দু’জনে হাত ধরে হেঁটে চলুন চেরি ফুলে সাজানো পথে। নবদম্পতিদের জন্য ভীণা ওয়ার্ল্ডের বিশেষ জাপান ভ্রমণ হয়ে উঠতে পারে একান্ত নিজস্ব, মধুর স্মৃতির ভান্ডার। কিয়োটোর খালের জলে ফুলের পাপড়ি ভেসে যেতে দেখুন। লণ্ঠনের আলোয় আলোকিত ফুলের নীচে কাটিয়ে দিন নিরিবিলি সন্ধ্যা। তুলে রাখুন এমন কিছু ছবি, যা বহু বছর পরেও মুখে হাসি ফোটাবে।

 

কর্পোরেট ট্যুর ও মাইস

 

কর্মসূত্রে আয়োজিত বৈঠক কিংবা কর্মীদের উৎসাহিত করার বিশেষ সফর—সবেতেই যোগ হতে পারে জাপানের বসন্তের অনন্য সৌন্দর্য। ভাবুন, সংস্থার সহকর্মীদের নিয়ে সাকুরার নীচে এক সন্ধ্যার হানামি আয়োজন। অথবা ফুলে সাজানো শহরের আবহে একটি বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জাপানের বসন্ত আপনার কর্মীদের জন্য এমন এক উপহার হয়ে উঠতে পারে, যার রেশ থেকে যাবে বহু দিন। পরিকল্পনা থেকে শুরু করে ভ্রমণের যাবতীয় আয়োজন, সব দায়িত্বই সামলাবে ভীণা ওয়ার্ল্ডের মাইস টিম। আপনার সংস্থার প্রয়োজন ও পছন্দ অনুযায়ী সাজানো হবে প্রতিটি আয়োজন।

 

গ্রুপ ট্যুর

 

জাপানকে চেনার নানা স্বাদের অভিজ্ঞতা দিতে ভীণা ওয়ার্ল্ডের রয়েছে একাধিক গ্রুপ ট্যুর। সাত দিনের ‘বেস্ট অফ জাপান’, ‘বেস্ট অফ জাপান উইথ নাগোয়া’ অথবা ‘বেস্ট অফ জাপান উইথ নারা’। আট দিনের ‘স্প্লেন্ডার্স অফ জাপান’, ন’দিনের ‘ওয়ান্ডার্স অফ জাপান’, ১১ দিনের ‘মার্ভেলস অফ জাপান’ এবং ১৩ দিনের ‘জুয়েলস অফ জাপান’। একটু অন্য রকম ভ্রমণের ইচ্ছে থাকলে রয়েছে ১০ দিনের ‘জাপান উইথ কোরিয়া’ এবং ১৩ দিনের ‘জাপান উইথ চায়না’।

 

প্রতিটি সফরেই থাকবেন অভিজ্ঞ ট্যুর ম্যানেজার। প্রাতরাশ, মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থা, হোটেলে থাকা, প্রবেশমূল্য-সহ দর্শনীয় স্থান ঘুরে দেখা—সবই অন্তর্ভুক্ত। সঙ্গে থাকবে গান, খেলা এবং আনন্দের নানা আয়োজন। ফলে বেড়ানোর পাশাপাশি তৈরি হবে নতুন বন্ধুত্ব, জমবে আড্ডা, আর স্মৃতির ঝুলিতে যোগ হবে আরও কিছু আনন্দের মুহূর্ত।

 

প্রবীণদের জন্য বিশেষ সফর

 

বয়স হয়েছে বলে জাপান ভ্রমণের স্বপ্ন থামিয়ে রাখবেন কেন? প্রবীণ পর্যটকদের জন্য রয়েছে আট দিনের বিশেষ ‘সিনিয়র্স স্পেশাল জাপান’ ট্যুর। পুরো সফরেই সঙ্গে থাকবেন অভিজ্ঞ ট্যুর ম্যানেজার। একা ভ্রমণ করলেও ঘর ভাগ করে থাকার নিশ্চয়তা রয়েছে। সফরের গতিও রাখা হয়েছে আরামদায়ক। তাড়াহুড়ো ছাড়াই পর্যাপ্ত বিশ্রাম নিয়ে উপভোগ করা যাবে প্রতিটি দর্শনীয় স্থান। একা যাত্রা শুরু করলেও ফিরবেন নতুন বন্ধু, আনন্দের অভিজ্ঞতা আর আজীবন আগলে রাখার মতো অমূল্য স্মৃতি নিয়ে।

জাপানের চেরি ফুলের মরসুম কারও জন্য অপেক্ষা করে থাকে না। তাই আর দেরি কেন? চলো, ব্যাগ ভরো, বেরিয়ে পড়ো!।

 

একসঙ্গে ফুটুক বসন্ত

কিছু সফর শুধু নতুন জায়গা চেনায় না। ফিরিয়ে দেয় নিজের হারিয়ে যাওয়া আনন্দ, আত্মবিশ্বাস আর বেঁচে থাকার নতুন উদ্যম।

 

প্রতি বসন্তে সাকুরার গোলাপি আভায় যেমন নতুন করে সেজে ওঠে প্রকৃতি, তেমনই প্রতিটি নারী তাঁর নিজস্ব সৌন্দর্য, আত্মবিশ্বাস আর প্রাণশক্তিতে রাঙিয়ে তোলেন নিজের জীবন। সেই আনন্দকে সঙ্গী করেই ভীণা ওয়ার্ল্ডের উইমেনস স্পেশাল জাপান ট্যুর। বান্ধবীদের সঙ্গে বেরিয়ে পড়ুন চেরি ফুলের দেশে। ঘুরে দেখুন টোকিয়ো, কিয়োটো ও ওসাকা। মুগ্ধ হয়ে দেখুন মাউন্ট ফুজির অপরূপ সৌন্দর্য। শিনকানসেনের দ্রুতগতির সফরে অনুভব করুন রোমাঞ্চ। চেরি ফুলের গোলাপি আবহে কাটিয়ে দিন জীবনের কিছু অবিস্মরণীয় মুহূর্ত। আর মন ভরে কেনাকাটা তো রয়েছেই। এই সফর নিজের জন্য একটু সময় বের করে নেওয়ার, নতুন বন্ধুত্ব গড়ে তোলার, নিজের মতো করে বাঁচার। ঠিক সাকুরার মতোই যে সফরে নতুন করে ফুটে উঠবে জীবনের আনন্দ।

বান্ধবীকে সঙ্গে নিয়ে আসতে পারেন। আবার একাও বেরিয়ে পড়তে পারেন এই সফরে। একা ভ্রমণকারীদের জন্য রয়েছে রুম শেয়ারিংয়ের নিশ্চয়তা। ফলে অচেনা মানুষদের সঙ্গে যাত্রা শুরু করলেও ফিরতে পারেন এক নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে। অভিজ্ঞ ট্যুর ম্যানেজার সামলাবেন সফরের যাবতীয় খুঁটিনাটি। খাওয়াদাওয়া থেকে দর্শনীয় স্থান ঘুরে দেখা, সব কিছুরই থাকবে যথাযথ ব্যবস্থা। আর সফরের গতি এমনই রাখা হবে, যাতে তাড়াহুড়ো ছাড়াই উপভোগ করতে পারেন সাকুরার প্রতিটি পাপড়ি, প্রতিটি মুহূর্ত।

 

হায়! এত কিছু  জানতামই না! 

  • জাপানি সংস্কৃতিতে চেরি ফুল নতুন সূচনা ও আশার প্রতীক।
  • গোলাপি ও সাদা ছাড়াও চেরি ফুলের সবুজ এবং হলদেটে রঙের প্রজাতি রয়েছে।
  • চেরি ফুলের কোনও কোনও প্রজাতিতে পাপড়ির সংখ্যা ১০০ পর্যন্ত হতে পারে।
  • দক্ষিণ থেকে উত্তরে এগিয়ে চলা চেরি ফুল ফোটার ঢেউকে বলা হয় ‘সাকুরা ফ্রন্ট’।
  • চেরি ফুলের নীচে বসে সৌন্দর্য উপভোগ করার জাপানি ঐতিহ্য ‘হানামি’ হাজার বছরেরও বেশি প্রাচীন।
  • রাতের আলোয় ঝলমল করে ওঠা চেরি ফুলের সৌন্দর্যকে বলা হয় ‘ইয়োজাকুরা’।
  • ফুকুশিমার ‘মিহারু তাকিজাকুরা’ নামে একটি চেরি গাছের বয়স এক হাজার বছরেরও বেশি বলে মনে করা হয়।
  • চেরি ফুলের মরসুমের বিশেষ মিষ্টি ‘সাকুরা মোচি’।
  • ‘কোনোহানাসাকুয়া-হিমে’ বা ‘ব্লসম প্রিন্সেস’ হলেন শিন্তো ধর্মের এক দেবী। সাকুরা ও মাউন্ট ফুজির সঙ্গে তাঁর যোগ রয়েছে।
  • ১৯১২ সালে জাপান ও আমেরিকার বন্ধুত্বের প্রতীক হিসেবে টোকিয়ো থেকে ওয়াশিংটন ডিসিকে উপহার দেওয়া হয়েছিল ৩,০২০টি চেরি গাছ।
  • জাপানের ১০০ ইয়েনের মুদ্রায় রয়েছে চেরি ফুলের ছবি।

 

পর্দায় সাকুরার সৌন্দর্য

পর্দায় গোলাপি বসন্ত। বাস্তবে তার সৌন্দর্য আরও মায়াবী।

জাপানের সাকুরার সৌন্দর্য দীর্ঘ দিন ধরেই মুগ্ধ করেছে সিনেমার পরিচালক ও চিত্রনাট্যকারদের। ইওয়াই শুঞ্জির ‘এপ্রিল স্টোরি’ ছবিতে টোকিয়োর বসন্ত, বিশ্ববিদ্যালয়ে নতুন জীবন শুরু করা এক তরুণী, চেরি ফুলে সাজানো রাস্তা আর গোলাপি পাপড়ির নীচে নিঃশব্দে ডানা মেলা ভালবাসা—সব মিলিয়ে এক অপূর্ব ছবি। ‘সুইট বিন’-এ দেখা যায় একটি দোরায়াকি মিষ্টির দোকান এবং সেই দোকানের সঙ্গে জড়িয়ে থাকা তিনটি মানুষের হৃদয়ছোঁয়া কাহিনি। ‘আওয়ার লিটল সিস্টার’ ছবির কথা ভোলা যায়?  বিখ্যাত অ্যানিমেশন ছবি ‘ফাইভ সেন্টিমিটারস পার সেকেন্ড’-এর নামকরণের মধ্যেও রয়েছে সাকুরার অনুষঙ্গ। জার্মান ছবি ‘চেরি ব্লসমস: হানামি’-তে দেখা যায় এক স্বামীকে। মৃত স্ত্রীর অপূর্ণ স্বপ্ন পূরণ করতে তিনি পাড়ি দেন জাপানে। অন্য দিকে, ‘দ্য লাস্ট সামুরাই’ ছবিতে উঠে এসেছে জাপানের সামুরাই ঐতিহ্য। ‘মেমোয়ার্স অফ আ গেইশা’ ছবির মাধ্যমে কিয়োটোর অলিগলি ও মন্দিরের সৌন্দর্য পৌঁছে গিয়েছে বিশ্বের নানা প্রান্তের দর্শকের কাছে। ‘লস্ট ইন ট্রান্সলেশন’ আবার চিনিয়েছে রাতের নিয়ন আলোয় ঝলমলে টোকিয়োকে। ভারতীয় সিনেমার সঙ্গেও জাপানের যোগ বহু দিনের। রাজ কাপুরের ‘শ্রী ৪২০’ ছবির সেই বিখ্যাত গান ‘মেরা জুতা হ্যায় জাপানি’ আজও মুখে মুখে ফেরে। ১৯৬৬ সালের ‘লাভ ইন টোকিয়ো’ ছবিও তুলে ধরেছিল রঙিন, ঝলমলে এক জাপানকে। অ্যানিমেশন বা অ্যানিমে ছবিতেও সাকুরার উপস্থিতি বিশেষ ভাবে লক্ষণীয়। পর্দায় দেখা সাকুরার গোলাপি সৌন্দর্য বাস্তবে আরও বেশি মায়াবী। এ বার বেরিয়ে আসুন বাস্তবের জাপানে। সাকুরার পথে হাঁটতে হাঁটতে নিজেই হয়ে উঠুন সেই ছবির অংশ। তা হলে, কবে যাচ্ছেন?

 

রেশ থেকে যায়

টোশিকাজু কাওয়াগুচির লেখা ‘বিফোর দ্য কফি গেটস কোল্ড’ বইটি প্রথম পড়েছিলাম নিজের রান্নাঘরের টেবিলে বসে। বইটির মূল ভাবনাটি খুব সহজ, অথচ গভীর। জীবনের কোনও একটি মুহূর্তে ফিরে যাওয়া যায়, কিন্তু সেই মুহূর্তকে বদলে দেওয়া যায় না। শুধু বদলে দেওয়া যায় সেই মুহূর্তকে অনুভব করার গভীরতা। বইটি পড়তে পড়তে মনে পড়েছিল জাপানের কথা। যে দেশ কখনও নিজেকে জাহির করার জন্য তাড়াহুড়ো করে না। এখন কফির কাপ ঠান্ডা হয়ে গেলেও আর বিরক্তি আসে না। মন চলে যায় জাপানে। বহু বার জাপান ভ্রমণের অভিজ্ঞতা থেকে বুঝেছি, দেশটিকে দেখার পাশাপাশি জাপান এক বিশেষ জীবনবোধও শেখায়। ভীণা ওয়ার্ল্ডে আমরা বিশ্বাস করি, ভ্রমণ শুধু ছবি তোলার অভিজ্ঞতা নয়। ভ্রমণ মানুষের দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করে, ভাবনার পরিসর বাড়ায়। জাপানের ৪৭টি প্রিফেকচার বা প্রশাসনিক অঞ্চলের প্রতিটিই যেন স্বতন্ত্র এক জগৎ। কোথাও খাবারের স্বাদ আলাদা, কোথাও প্রকৃতির রূপ, কোথাও ভাষা, কোথাও মানুষের দৈনন্দিন জীবনযাপন। জাপানকে দ্রুত দেখে ফেলার কোনও উপায় নেই।

ঋতুর পরিবর্তনের মধ্যে দিয়ে জাপান এই দর্শন সবচেয়ে সুন্দর ভাবে বুঝিয়ে দেয়। বসন্তে কয়েক সপ্তাহের জন্য চেরি ফুলে ভরে ওঠে পার্ক, মন্দির, পথঘাট। গাছের নীচে জড়ো হন পরিবারের সদস্যরা। কাজের শেষে সহকর্মীরা মিলিত হন। কথাবার্তার মধ্যেও যেন নেমে আসে এক কোমল আবহ। সকলেই জানেন, এই সৌন্দর্য দীর্ঘস্থায়ী হবে না। অথচ তার ক্ষণস্থায়িত্ব নিয়ে কোনও আক্ষেপ নেই। বরং সেই ক্ষণিকের সৌন্দর্যকেই গভীর ভাবে উপভোগ করার মধ্যে রয়েছে আনন্দ। জাপানি দর্শনে একে বলা হয় ‘মোনো নো আওয়ারে’। সাকুরা দেখার জন্য কোনও একটি নিখুঁত দিনের অপেক্ষা করার প্রয়োজন নেই। আজকের দিনটিই আসল।

গ্রীষ্মে উৎসবের রঙে মেতে ওঠে জাপান। শরৎকালে চারদিকে ছড়িয়ে পড়ে লাল ও সোনালি পাতার আভা। শীত নিয়ে আসে এক গভীর নিস্তব্ধতা। ঋতু বদলের সঙ্গে একই জায়গা যেন নতুন রূপে ধরা দেয়। তাই জাপানকে এক বার দেখে ফেলা যায় না। প্রতিটি ঋতুতে তাকে নতুন করে আবিষ্কার করতে হয়।

প্রথম দর্শনে টোকিয়ো কিছুটা বিস্মিত করতে পারে। এত আলো, এত মানুষ, এত দ্রুতগতি! কিন্তু একসঙ্গে সব কিছু বুঝে নেওয়ার চেষ্টা বন্ধ করলেই শহরটির অন্য রূপ চোখে পড়ে। নিক্কো যেন দীর্ঘ এক নিঃশ্বাস ফেলার জায়গা। কিয়োটো জাপানের নিজের অতীতকে ফিরে দেখার আয়না। ওসাকা উষ্ণ, প্রাণবন্ত, আনন্দময়। নারা শেখায় বিনয়। তাকায়ামা ও শিরাকাওয়া-গোতে ঐতিহ্য কেবল দর্শনীয় বস্তু হয়ে থাকে না, মানুষের জীবনযাপনের মধ্যেই বেঁচে থাকে। হিরোশিমা ও নাগাসাকি নিয়ে যায় আত্মমন্থনের গভীরে। হোক্কাইডো যেন গোটা জাপানের এক দীর্ঘ প্রশ্বাস। তার বাগানগুলিতে শূন্য জায়গারও রয়েছে নিজস্ব অর্থ। সেই বাগান আমাকে শিখিয়েছে, জাপান কী ভাবে সৌন্দর্যকে অনুভব করে। সেখানে যা নেই, তারও একটি গভীর উপস্থিতি রয়েছে।

জাপানের খাবারও আমার খাওয়ার অভ্যাস ও রুচিকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছে। মরসুমি উপাদান, পরিমিত আয়োজন, স্বাদের ভারসাম্য—সব মিলিয়ে এক অন্য অভিজ্ঞতা। খাবারের পরিমাণ কম হলেও তার প্রতিটি স্বাদ যেন আরও নিবিড় ভাবে অনুভব করা যায়। কোনও কোনও রাঁধুনি জীবনের কয়েক দশক ব্যয় করেন একটি বিশেষ পদকে নিখুঁত করে তুলতে। স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষার চেয়ে সেখানে বড় হয়ে ওঠে নিজের কাজের প্রতি নিষ্ঠা ও গর্ব। জাপানের রিয়োকানে কয়েক দিন কাটালে দৈনন্দিন জীবনের ছন্দটাই যেন বদলে যায়।

এই কারণেই ব্যবসায়িক সফর কিংবা কর্মীদের উৎসাহিত করার বিশেষ ভ্রমণ, সব ধরনের যাত্রার জন্যই জাপান উপযুক্ত। আমি বার বার ফিরে যাই এই দেশে। কারণ, জীবনের যে অবস্থাতেই থাকি না কেন, জাপান আমাকে সেই অবস্থান থেকেই গ্রহণ করে। ক্লান্ত থাকলে দেয় স্বস্তি। কৌতূহলী হলে শেখায় নতুন কিছু। উচ্চাকাঙ্ক্ষী হলে আরও পরিশীলিত করে তোলে আমার ভাবনা।

আবারও আমার কফি ঠান্ডা হয়ে গিয়েছে। সেই মুহূর্তটিকে বদলে দেওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু সেই মুহূর্তের অনুভূতিকে নতুন করে আবিষ্কার করতে পারি। আমার কাছে জাপান বেঁচে থাকে ঠিক সেখানেই—ঝরে পড়া সাকুরার পাপড়িতে, নিস্তব্ধ বাগানের প্রশান্তিতে, যত্ন করে সাজানো খাবারের থালায়। ভীণা ওয়ার্ল্ডে আমরা বিশ্বাস করি, ভ্রমণ শেষ হয়ে গেলেও তার রেশ থেকে যাওয়া উচিত অনেক দিন। জাপান ঠিক সেটাই করে।

 

ফুলের সন্ধানে দেশ থেকে দেশান্তরে

জাপানের বিখ্যাত সাকুরা নিয়ে সারা পৃথিবীতেই কম মাতামাতি হয় না। কিন্তু বসন্তের সৌন্দর্য যদি জাপানের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে এশিয়ার আরও কয়েকটি দেশে? দক্ষিণ কোরিয়ার জিনহে শহরটি নৌবাহিনীর ঘাঁটি হিসেবেই পরিচিত। কিন্তু চেরি ফুলের মরসুমে এই শহর বদলে যায় গোলাপি ফুলের সুড়ঙ্গে। বিখ্যাত চেরি ব্লসম উৎসব উপলক্ষে সেজে ওঠে গোটা শহর। সিওলে হান নদীর ধারে ইয়োইদো অঞ্চলের রাস্তাগুলিও ঢাকা পড়ে যায় ফুলের ছাউনিতে। প্রেমিক-প্রেমিকারা হাত ধরে হাঁটেন, পরিবারগুলি মেতে ওঠে বনভোজনে। প্রতিটি রাস্তা যেন কোনও জনপ্রিয় কোরীয় ধারাবাহিকের দৃশ্য।

তাইওয়ানেও বসন্তের নিজস্ব মায়া রয়েছে। আলিশানের পাহাড়ি অঞ্চলে কুয়াশায় মোড়া পর্বত আর প্রাচীন সাইপ্রেস অরণ্যের পটভূমিতে ফুটে ওঠে চেরি ফুল। সেখানকার ছোট্ট বনরেলিতে চড়ে ভ্রমণের অভিজ্ঞতা যেন কোনও রূপকথার বইয়ের পাতা থেকে উঠে আসা। চিনও কম চমকপ্রদ নয়। উহান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফুলে ভরা গাছের নীচ দিয়ে হেঁটে ক্লাসে যান। সাংহাইয়ের গুকুন পার্কে গোলাপি ফুলের ছাউনির নীচে বসন্তের অলস দুপুর কাটানোর আনন্দই আলাদা।

প্রতিটি দেশই নিজের মতো করে উদ্‌যাপন করে বসন্তকে। কোথাও বিশেষ খাবারের আয়োজন, কোথাও গানবাজনা, কোথাও আবার নানা উৎসবের সমারোহ। ভীণা ওয়ার্ল্ডের সঙ্গে জাপান ভ্রমণের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, তাইওয়ান কিংবা চিনকেও সফরের অন্তর্ভুক্ত করতে পারেন। তাতে এক বার নয়, একাধিক দেশে, একাধিক গল্পের মধ্যে দিয়ে ধরা দেবে বসন্তের সৌন্দর্য। এ বার একটি দেশেই থেমে থাকবেন কেন? ফুলের পথ ধরে এগিয়ে চলুন দেশ থেকে দেশান্তরে।

জীবনে অন্তত এক বার... এই সব করতেই চাই!

  • টোকিয়োর শিনজুকু গিয়োএন উদ্যানে গোলাপি চেরি ফুলের ছায়ায় হেঁটে বেড়ান। সঙ্গে থাকুক বনভোজনের আয়োজন। কোথাও পৌঁছনোর তাড়া নেই, নেই অন্য কোনও ব্যস্ততা।
  • মাউন্ট ফুজি আর চেরি ফুলকে একই ফ্রেমে বন্দি করুন। স্বপ্নের মতো সেই ছবি তুলে রাখুন সারা জীবনের স্মৃতি হয়ে।
  • শিনকানসেন বুলেট ট্রেনে চেপে ছুটে চলুন বসন্তের জাপানের বুক চিরে। জানলার বাইরে দ্রুত পিছিয়ে যাবে ফুলে ঢাকা দৃশ্যপট।
  • আরাশিয়ামার বাঁশবনে হারিয়ে যান প্রকৃতির নিবিড় সান্নিধ্যে। মাথার উপর আকাশছোঁয়া বাঁশের সারি, চারদিকে সবুজের সমারোহ।
  • ফুশিমি ইনারির অসংখ্য লাল তোরি গেটের ভিতর দিয়ে হেঁটে যান। প্রতিটি গেট যেন বহন করে চলেছে জাপানের ইতিহাস ও ঐতিহ্যের এক একটি অধ্যায়।
  • কিয়োটোর গিয়ন এলাকার পুরনো অলিগলিতে ঘুরে বেড়ান। ভাগ্য ভাল থাকলে চোখে পড়ে যেতে পারে কোনও গেইশা।
  • নারার পার্কে বন্ধুত্ব পাতান সেখানকার হরিণদের সঙ্গে। মাথা নত করে অভ্যর্থনা জানানো এই হরিণদের নিজের হাতে খাওয়ান। চারদিকে তখন ঝরে পড়ছে চেরি ফুলের পাপড়ি।
  • রাতের অন্ধকারে লণ্ঠনের আলোয় আলোকিত চেরি গাছের সারি দেখুন। চোখের সামনে বদলে যেতে দেখুন গোটা শহরকে। মনে হবে, বাস্তবেই যেন কোনও জাদুর জগতে এসে পড়েছেন।

 

Post your Comment

Please let us know your thoughts on this story by leaving a comment.

Get in touch with us

Share your details for a call back and subscribe to our newsletter for travel inspiration.

+91

Listen to our Travel Stories

You May also like

View all
ভিয়েতনাম
18 mins, read

ভিয়েতনাম

Published in ABP 25th October 2026 এমন এক দেশে চলুন, যে দেশ সমস্ত ক্ষতকে করে তুলেছে বিস্ময় ভিয়েতনাম এগ কফি?   ভিয়েতনামে প্রথম বার এগ কফির অর্ডার দেওয়ার সময় মনে একটু দ্বিধা ছিল।

প্রকৃতির বর্ণময় উৎসবে একেবারে প্রথম সারির আসন থেকে সাক্ষী থাকুন...  চলুন, জাপান যাই!   
18 mins, read

প্রকৃতির বর্ণময় উৎসবে একেবারে প্রথম সারির আসন থেকে সাক্ষী থাকুন... চলুন, জাপান যাই!  

Published in ABP 11th October 2026   প্রকৃতির বর্ণময় উৎসবে একেবারে প্রথম সারির আসন থেকে সাক্ষী থাকুন... চলুন, জাপান যাই!   কোয়ো ডাকছে   সম্প্রতি নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয

নর্দার্ন লাইটস
18 mins, read

নর্দার্ন লাইটস

Published in Anandabazar Patrika 9th August 2026 বিশ্বের শ্রেষ্ঠ আলোর খেলায় আপনার মঞ্চ কোনটি? নর্দার্ন লাইটস   আমরাই আলোকিত করি আপনার পৃথিবী কিছু কিছু ভ্রমণ আমাদের পৃথিবীকে নতুন চোখে

Travel Memories Shared
by 9.9 Lakh+ Travellers

Rated 5.0 16.3K+ reviews10.1L+ Happy guests81.6K+ Tours completed

Veena World tour reviews

What are you waiting for? Chalo Bag Bharo Nikal Pado!